পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

আপাতত তেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই : জ্বালানি উপদেষ্টা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২৪, ২০২৫ , ১১:১০ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জ্বালানি সরবরাহ ব্যাহতের বিষয়টি নির্ভর করবে যুদ্ধ কত দিন চলে তার ওপর। স্বল্প মেয়াদে জ্বালানির ব্যবস্থা করা আছে। আপাতত বিশ্ববাজারে দাম কিছুটা বেড়েছে। তবে জ্বালানি তেলের দাম এখন বাড়বে না। বিপিসির মুনাফা থেকে সমন্বয় করা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, ভর্তুকিও বাড়বে না, জ্বালানি তেলের দামও বাড়ানো হবে না। এ ছাড়া আমদানিতে নিয়মিত সাশ্রয় করা হচ্ছে। গত সপ্তাহেও একটি দরপত্রে ২১ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।

এর আগে চুক্তি সই অনুষ্ঠানে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জ্বালানি নিরাপত্তা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানি খাতে অনেক ভর্তুকি, এটা আর বাড়ানো যাবে না। তাই খরচ কমাতে হবে। ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন ডলার সাশ্রয় করা হয়েছে।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বেসরকারি খাত দীর্ঘ সময় ধরে নানা চ‍্যালেঞ্জ মোকাবিলা করছে। সারা বিশ্বে এখন সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমছে। তবে বিদ‍্যমান বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ছে। তাই যাঁরা এ দেশে আছেন, তাঁদের আরও বিনিয়োগে উৎসাহী করতে হবে। এর পাশাপাশি নতুন বিনিয়োগকারীদের উৎসাহী করার চেষ্টা করে যেতে হবে।

লাফার্জহোলসিমের সঙ্গে গ্যাস বিক্রয় চুক্তি করেছে সিলেটের গ্যাস বিতরণ সংস্থা জালালাবাদ গ্যাস পিএলসি। এ চুক্তির অধীনে সুনামগঞ্জের ছাতকে তাদের সিমেন্ট কারখানায় গ্যাস সরবরাহ করবে জালালাবাদ। চুক্তি অনুসারে বিইআরসির নির্ধারিত হারে গ্যাসের দাম পরিশোধ করবে লাফার্জ।

চুক্তিতে সই করেন লাফার্জহোলসিম পিলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী ও জালালাবাদের মহাব্যবস্থাপক (কোম্পানি সচিবালয়) জিতেন্দ্র কুমার দাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।