সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

আসিফ মাহমুদের ব্যাগের ম্যাগাজিন একে-৪৭ এর না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ৩০, ২০২৫ , ৬:৩১ অপরাহ্ণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভুলক্রমে ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন। তবে এটি একে ফর্টি সেভেন না।

আজ সোমবার (৩০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এয়ারপোর্টের প্রথম চেকিংয়ে কেন ধরা পড়ল না, সেটি খতিয়ে দেখা হবে। এজন্য আরও সতর্ক হতে বলা হয়েছে।’

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকের মিটিং ছিল জুলাই-আগস্টের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে পালন করতে পারা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য।’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই।

নারীকে বিবস্ত্র করার ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।