অন্যান্য
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে যেভাবে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, ইনশাআল্লাহ ঠিক সেভাবেই সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আজকের জাতীয় নাগরিক পার্টি। আমাদের দলটি নতুন হলেও স্বপ্ন বড়। গ্ৰামে-গঞ্জে, হাট-বাজারে এনসিপির বার্তা ছড়িয়ে দিবেন, মানুষের কথা শুনবেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমাদের বিজয় আসবে।
গণঅভ্যুত্থানের সব আশা পূরণ হয়নি, লড়াই চালিয়ে যেতে হবেগণঅভ্যুত্থানের সব আশা পূরণ হয়নি, লড়াই চালিয়ে যেতে হবে
তিনি আরো বলেন, এখন দরকার আপনাদের সহযোগিতা, দোয়া ও সমর্থন। আপনাদের যে সমস্যা রয়েছে, যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, আমরা তার ভিত্তিতে কাজ করতে চাই। জাতীয় নাগরিক পার্টি গণ-অভ্যুত্থান থেকে তৈরি হওয়া দল, গণমানুষের দল। আমরা শহর থেকে বের হয়ে গিয়েছি, উপজেলা, জেলা, গ্ৰাম-গঞ্জে সাধারণ মানুষের সাথে মিশে যাব। আপনাদের দুঃখ-দুর্দশার কথা শুনে তার ভিত্তিতে আমাদের ইশতেহার তৈরি করবো এবং সেই আলোকে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করবো।
তিনি জানান, আজকে পঞ্চগড়ে এসেছি, শুক্রবার ঠাকুরগাঁও যাব। আমরা পর্যায়ক্রমে ৬৪ জেলায় যাব। আমাদের এই কর্মসূচির নাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এক বছর পার হয়ে আবার জুলাই মাস আসলো। এই জুলাই মাসে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলো ছাত্ররা। সেই ছাত্রদের আন্দোলনকে সম্মান জানিয়ে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়তে সারা বাংলাদেশে এই পদযাত্রা চলমান আছে, চলমান থাকবে। কোন বাধা-বিপত্তি আমাদের আটকে রাখতে পারবে না।
নির্বাচনে যে ২টি আসনে প্রার্থী হবেন নাহিদ ইসলামনির্বাচনে যে ২টি আসনে প্রার্থী হবেন নাহিদ ইসলাম
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরো উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং সহকারী মুখ্য সংগঠক রাসেল ইসলাম প্রমুখ।
পথসভা শেষে দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন এশিয়ান মহাসড়কের পাশে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।