পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুলাই ৪, ২০২৫ , ১০:১০ পূর্বাহ্ণ

পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার (০৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনার মাথপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বলেন, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ববনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হয় অন্তত ১০ জন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলো-পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী, আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।