পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানাই: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫ , ৭:০৯ অপরাহ্ণ

সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার বিকেলে স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বলেছি শুধু পিআর নয়, সংস্কারের ভিত্তিতেও নির্বাচন হতে হবে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে। কোনো ধরনের সংস্কার-পরিবর্তন ছাড়া আমরা যদি আবারো আগের মত নির্বাচন করি, তাহলে আমাদের আবারো আওয়ামী বাজে সময়ে ফিরতে হবে৷ আমরা এত লড়াই সংগ্রাম তো আবার আওয়ামী লীগের পঁচা সময়ে ফিরে যাবার সময় করিনি।

এ সময় ডা.তাহের আরো বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব। আমরা উনার এই বক্তব্যকে সমর্থন করি। এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন – সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণায় আমরা এর নিন্দা জানাই। আমরা মনে করি এখনো সংস্কারের অনেক সময় রয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কারের পরেই নির্বাচন।

ডা. তাহের বলেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু একটি ভুল বিভাজন। আমরা সকলেই মানুষ। এখানে বিভাজনের কোনো প্রয়োজন নেই। জামায়াত প্রতিষ্ঠার পর থেকে সব ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করছে। এটা প্রতিটি ধর্মের আহ্বান। গত ১৭ বছরে আপনার কারো না কারো দ্বারা নির্যাতিত এবং লাঞ্চিত হয়েছেন।

তিনি আরো বলেন, জামায়াত পরিচয়ে কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বীদের নির্যাতন বা হয়রানি করে, তার বিরুদ্ধে অভিযোগ দেন। তাকে শুধু বহিষ্কার করবো না, তার বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। আপনারা কোনো ভয় নিয়ে চলবে না। আমরা আছি, আপনাদের নিরাপত্তায়। আমরা চৌদ্দগ্রাম একটি সম্প্রীতির উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু.মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, নায়েবে আমির কাজী এয়াছিন, জয়নাল আবেদীন পাটোয়ারী, ড. সাহাব উদ্দিন, মোশাররফ হোসেন ওপেল।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, আব্দুর রহিম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, হিন্দু ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, সঞ্জিব দাস, বাসু দেবনাথ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।