সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের দোয়া-মোনাজাত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫ , ১২:৫০ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়লাভ করা ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের সদস্যরা রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেছেন।

বৃহস্পতিবার সকালে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদসহ পুরো প্যানেলের সদস্যরা রায়েরবাজার যান। সেখানে প্রথমে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত করেন। এরপর তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেন।

এ সময়, তারা ৭১ ও ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলে উল্লেখ করেন।

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করবো।’

জিএস এস এম ফারহাদ বলেন, ‘শহীদদের আত্মত্যাগ যেনো বৃথা না যায় কাজের মাধ্যমে সেই চেষ্টা করবো।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।