সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

বাংলাদেশ- নিউজিল্যান্ড ম্যাচের সময় দুই ঘণ্টা এগোল

admin

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ , ৯:২২ অপরাহ্ণ

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে উজ্জীবিত টাইগাররা এবার নিউজিল্যান্ড বধে মরিয়া। কিউইদের বিপক্ষেও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঢাকায় পা রেখে অতিথিরা তিনদিনের কোয়ারেন্টাইন করবেন। এরপর অনুশীলনে নামবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ টি-টোয়েন্টি খেলেছে টাইগাররা। হেরেছে প্রতিটি ম্যাচ।

এবার ঘরের মাঠে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী সিরিজ জিততে পারলে সিরিজ জয়ের সঙ্গে হারের ব্যবধানও কমে আসবে। কিউইদের বিপক্ষে ম্যাচের সূচি আগেই প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হলেও নিউজিল্যান্ড-বাংলাদেশ ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ গুলো ২ ঘন্টা এগিয়ে আনা হয়েছে। কিউইদের বিপক্ষে টাইগারদের ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। এতো দিন শোনা গিয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়। হঠাৎ ম্যাচের সময় ২ ঘন্টা এগিয়ে আনা সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, দুই দেশের সময়ের মারপ্যাঁচের কারণে রীতিমতো বাধ্য হয়ে ২ ঘন্টা এগিয়ে আনা হয়েছে। বাংলাদেশ থেকে ৬ ঘণ্টা এগিয়ে নিউজিল্যান্ডের সময়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হলে তখন নিউজিল্যান্ডে বাজবে রাত ১২টা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।