অন্যান্য
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, নরসিংদী জেলার ইফতার বিতরণ কর্মসূচীর ধারাবাহিকতায় রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচী পালন করা হয়। রায়পুরা উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে উৎসর্গের সেচ্ছাসেবী কর্মীরা পথচারী, রিকশাওয়ালা ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উৎসর্গ নরসিংদী জেলা শাখার সভাপতি ফারহান জুনায়েদ, সাধারণ সম্পাদক আছলাম ভূইঁয়া, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক সালমান শাহ ও রায়পুরা উপজেলার দায়িত্বশীল মোমেন আহম্মেদ জয়,আনিসুজ্জামান তুষার, আরিফুল্লাহ , আব্দুর রহমান, মোক্তার হোসেন, গোলাম মোস্তফা, সবুজ, ইসলাম,,আরিফ সহ প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।