সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

বগুড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ইউপি সদস্য গ্রেপ্তার

admin

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১ , ৩:৩৬ অপরাহ্ণ

বগুড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমজাদ সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার। শনিবার সকালে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারিয়াকান্দি উপজেলার কামালপুর গ্রামের এক গৃহবধূকে স্বামী মানসিক প্রতিবন্ধী হওয়ার সুযোগে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত আমজাদ। এক পর্যায়ে ৪ আগস্ট আমজাদ ‘জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ’ করে।

পরে ইউপি সদস্যের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় ১১ আগস্ট মামলা দায়ের করেন ওই গৃহবধূ।

বগুড়া র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন সমকালকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে ভিকটিমকে ধর্ষণের পর থেকে বিভিন্ন জেলায় আত্মগোপন করে ছিল।তার বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে।’

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।