অন্যান্য
কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথের পেটুয়া পুরান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, হিমাচল পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়।
প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।