অন্যান্য
ফেনীর পরশুরামে সামাজিক প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশনের দারিদ্র্য বিমোচন কর্মসূচি প্রজেক্ট স্বাবলম্বী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রজেক্ট স্বাবলম্বী অনুষ্ঠানে পরশুরাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার।
এতে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: খালেদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা ও প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের,পরশুরাম বি আর ডি বি এর চেয়ারম্যান ও পরশুরাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন শরীফ মজুমদার।
এতে স্বাগত বক্তব্য রাখেন মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের সদস্য নিলুফা আক্তার,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউছুপ মিন্টু প্রমুখ।
উল্লেখ্য যে,প্রজেক্ট স্বাবলম্বী অনুষ্ঠানে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পরশুরামের ১৩৫ দরিদ্র পরিবারের মাঝে ৪৫টি সেলাই মেশিনসহ ছাগল, হাঁস-মুরগী বিতরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।