সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

চট্টগ্রামে এক ব্যবসায়ী খুন

admin

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১ , ৪:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারিতে খুন হয়েছেন মোহাম্মদ এরশাদ নামে এক ব্যবসায়ী। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত এরশাদের মীর কসমেটিকস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে হাটহাজারি সদরে। তার বাড়ি মীরেরখীল এলাকায়। সেখানে বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এরশাদের স্ত্রী রহিমা বেগম জানান, খাওয়া-দাওয়া শেষে সোমবার মধ্যরাতে তারা ঘুমাতে যান। এসময় এরশাদকে ব্যবসার হিসাব নিকাশের কথা বলে বাড়ির ছাদে নিয়ে যান তার ভাই মনজুর আলম। পরে মনজুর আলম বাসার লোকজনকে জানান, ডাকাতরা তার ভাইকে হত্যা করে পালিয়ে গেছে।

তবে তার এই বক্তব্যকে সন্দহেজনক বলছেন রহিমা। তার দাবি, মনজুরের সাথে বাড়িঘরের মালিকানা ও ব্যবসার হিসাব নিকাশ নিয়ে বেশকিছু ধরে মতানৈক্য চলছিলো। তারই জেরে মনজুর তার ভাইকে হত্যা করেছে বলে সন্দেহ রহিমা বেগমের। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

নিহতের শ্যালক মোহাম্মদ ইলিয়াসও একই সন্দেহের কথা জানান। তিনি জানান, ডাকাত ঢুকলে তা কোন না কোনোভাবে আশেপাশের মানুষজন টের পেতেন। কিন্তু কেউ কোনো শব্দও পাননি। ব্যবসা নিয়ে ভাইয়ের সাথে ভাইয়ের বিরোধ আছে বলে জানান ইলিয়াস।

পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে থানার ওসি জানান, তদন্তের পর খোলাসা হবে এরশাদ কিভাবে খুন হলেন। তার ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

জাক/পা আ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।