পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

চেক দিয়ে শেয়ার ক্রয় করা যাবে না

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২ , ৩:৪৩ অপরাহ্ণ

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জের (বিএসইসি) জানিয়েছে যে, এখন থেকে চেক নগদায়ন ছাড়া শেয়ার ক্রয় করা যাবে না।

আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়। আগের সিদ্ধান্তটি বিএসইসি আবার মনে করিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে।

বিএসইসির সহকারী পরিচালক মো. তাহাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও চিপ রেগুলেটরি অফিসারদের বরাবর পাঠানো হয়েছে। এরপর চিঠিটি সংযুক্ত করে সকল সদস্যকে পাঠিয়েছে ডিএসই।

বিএসইসির জারি করা ওই চিঠিতে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর বিএসইসির কমিশনার মো: আবদুল হালিম এর সভাপতিত্বে ঢাকা স্টক এক্সচেঞ্জের চিপ রেগুলেটরি অফিসার ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে কমিশনের এসআরআই বিভাগের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আগামী ডিসেম্বর, ২০২২ এর মধ্যে পরিপালন করতে বলা হয়েছে। এর সাথে ২০১০ সালের সার্ক্যুলারটি যুক্ত করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০১০ সালের ৬ ডিসেম্বর বিএসইসির জারি করা নির্দেশনায় বলা হয়েছিল, কোনো বিনিয়োগকারী সিকিউরিটিজ ক্রয়ের ক্ষেত্রে স্টক ব্রোকারকে চেক প্রদান করলে তা নগদায়নের পূর্বে সিকিউরিটি ক্রয় করলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৯৬ এর ১৬ এর (এ) ধারা লংঘন হবে। এমতাবস্থায় চেক নগদায়ন করার পূর্বে শেয়ার ক্রয় করা যাবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।