পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

সফটওয়্যারে সমস্যার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২ , ১১:১২ পূর্বাহ্ণ

ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যার কারণে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাময়িক বন্ধ হয়ে গেছে।

সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটের পরেই লেনদেন বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ৩২ মিনিটে সমস্যার সমাধান হয়নি।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে।

তিনি বলেন, সমস্যা সমাধানে আমাদের আইটি টিম, নাসডাক এবং সংশ্লিষ্টরা বৈঠকে বসেছেন। সমস্যার সমাধান হলে আবার লেনদেন শুরু হবে।

দ্রুত ত্রুটি সারিয়ে পুনরায় লেনদেন চালু করার চেষ্টা অব্যাহত আছে জানিয়ে ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা বলেন, এরই মধ্যে ডিএসইর আইটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে লেনদেন ব্যবস্থার সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান নাসডাক এবং ফ্লেক্সট্রেড যৌথভাবে কাজ শুরু করছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা ত্রুটি শনাক্ত করতে পারেনি বলে জানান তিনি।

আজ শুরুর ১ ঘণ্টা ২৮ মিনিট পর লেনদেন বন্ধ হয়ে যাওয়ার আগে ডিএসইতে ৩০৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেনে এসেছিল। এর মধ্যে মাত্র ২৫টি দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। বাকি শেয়ারগুলোর মধ্যে ৭৯টি দর হারিয়ে এবং ১৯৯টি দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হয়েছে।

তালিকাভুক্ত ৩৮৮ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৮০টির বেশি শেয়ার ফ্লোর প্রাইসে থাকায় এসব শেয়ারের দরপতনের সুযোগ না থাকায় এমনিতেই সূচকের বড় পতনের বথ বন্ধ হয়ে আছে।

তারপরও গত সাত কার্যদিবসে ১৫৬ পয়েন্ট হারায় সূচকটি। গতকাল প্রায় ৪৮ পয়েন্ট হারিয়েছে। আজকের লেনদেনের প্রথম দেড় ঘণ্টাতেই সূচকটি আরো প্রায় ৩৩ পয়েন্ট হারিয়ে ৬৩১১ পয়েন্টে নেমেছে।

এ অবস্থায় লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী সন্দেহ করছেন, ইচ্ছাকৃতভাবে ডিএসইর লেনদেন বন্ধ করে দেওয়া হতে পারে। তবে ডিএসইর কর্মকর্তারা জানান, এমন তথ্য ঠিক নয়।

লেনদেন বন্ধ হওয়ার আগে ডিএসইতে ২২৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।