পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

হিলিতে ৩২ টাকা ডিমের হালি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ , ১১:৫৯ পূর্বাহ্ণ

নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যর সঙ্গে ঊর্ধ্বমুখী ডিমের বাজারে অস্থিরতা কেটেছে। দিনাজপুরের হিলিতে ডজন প্রতি ডিমের দাম ১২ থেকে ১৬ টাকা কমেছে। গত সপ্তাহে হালি প্রতি ডিম বিক্রি হয়েছে ৪০ থেকে ৪২ টাকায়। বর্তমানে সেই ডিম বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৬ টাকায় বলে জানা গেছে। তবে ডিমের দাম কমায় সাধারণ মানুষ খুশি হলেও লোকসানে পড়তে হচ্ছে খামারিদের।

রোববার (০৪ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা যায়, বাজারে ডিমের চাহিদা রয়েছে ব্যাপক। স্থানীয় খামারগুলো থেকে নিয়মিত পাইকারি ও খুচরা বাজারে ডিমের সরবরাহ হচ্ছে। বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি পিছ এক থেকে দেড় টাকা কমেছে ডিমের দাম।

বাজারে ডিম ক্রেতাগণ বলেন, ডিমের চড়া দাম থাকায় কেনা বন্ধ করেছিলাম। এখন ডিমের দাম হাতের নাগালে এসেছে।

হিলির ডিম উৎপাদনকারী নয়ন পোল্ট্রি ফার্মের মালিক জানান, খাদ্যের যে দাম। সেই অনুযায়ী ডিমের দাম অনেক কম। মুরগি থেকে একটা ডিম উৎপাদন করতে আমাদের প্রায় ১১ টাকা খরচ হচ্ছে। এ দিকে ডিম বিক্রি করতে হচ্ছে ৮ টাকায়। এভাবে যদি লোকসান হতে থাকে তাহলে হয়তো আমাদের পোল্ট্রি খামার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।