পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

লেনদেনের শীর্ষে আমরা নেটওয়ার্ক

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ , ৪:১৭ অপরাহ্ণ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্ক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মধ্যমে শীর্ষ স্থান ধরে রেখেছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ১২ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, সী-পার্ল হোটেল, অ্যাডভেন্ট ফার্মা, ই-জেনারেশন, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।