পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

কপারটেক ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ইস্যুর অনুমোদন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২ , ১০:৩২ পূর্বাহ্ণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই কোম্পানিটি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে।

নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে। বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২১ ডিসেম্বর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।