পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ঢাকা স্টক এক্সচেঞ্জে নির্বাচন: তিন সদস্য বিশিষ্ট কমিশন গঠন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ , ৬:৫৪ অপরাহ্ণ

ঢাকা স্টক এক্সচেঞ্জে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেছে ডিএসইর পর্ষদ।

ডিএসইর সংঘস্মারকের ১৪০ অনুচ্ছেদ অনুযায়ী চলতি বছরে দুইজন শেয়ারহোল্ডার পরিচালক অবসর গ্রহণ করবেন। তাদের স্থলে নতুন দুইজন ঢাকা স্টক এক্সচেঞ্জে এর পর্ষদে যুক্ত করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র মতে, সংঘস্মারকের বিধান অনুযায়ী, দুজন পরিচালক অবসর গ্রহণের ফলে শূন্য হওয়া দুটি পরিচালক পদে নির্বাচনের লক্ষে হাইকোর্ট ডিভিশনের বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান ও মোরশেদ সিকিউরিটিজ লি.এর ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আজিজুর রহমান এবং স্টক অ্যান্ড বন্ড লি.-এর পরিচালক মোহাম্মদ এ হাফিজ-কে সদস্য করে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।