পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি পেল টিসিবি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২ , ৬:১৫ অপরাহ্ণ

সয়াবিন তেল কেনার অনুমোদন পেয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কিনবে তারা।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য সরকারের অনুমোদন পেয়েছে টিসিবি। পাশাপাশি ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে আট হাজার টন মসুর ডাল কেনারও অনুমোদন পেয়েছে সরকারি সংস্থাটি।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ খান মাহবুব বলেন, রমজান সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় যে প্রস্তাবগুলো এসেছে, তা অনুমোদন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।