পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

এসআইবিএল-এর চেয়ারম্যান ও এএমডি পদত্যাগ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ৪:৩৭ অপরাহ্ণ

গ্রাহকদের ঋণ বিতরণে অব্যবস্থাপনার অভিযোগের মধ্যেই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চেয়ারম্যান মাহবুব-উল-আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া পদত্যাগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি ঢাকা টেলিগ্রাফকে নিশ্চিত করে বলেন, গ্রাহকদের ঋণ বিতরণে অব্যবস্থাপনার অভিযোগের মধ্যেই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চেয়ারম্যান মাহবুব-উল-আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া পদত্যাগ করেন।

উল্লেখ্য যে, ২০১৭ সালে এসআইবিএলের মালিকানা পরিবর্তনের পর ব্যাংকটির সাত পরিচালক পদত্যাগ করেন এবং নয়জন নতুন পরিচালক পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন। ওই সময় প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিমকে এসআইবিএলের চেয়ারম্যান করা হয়। পরে ব্যাংকটির চেয়ারম্যান হন মাহবুব-উল-আলম।

মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পাঁচ বছর পর এসআইবিএলের ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক বড় ধরনের অনিয়ম খুঁজে পায়।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসআইবিএল নতুন যেসব ঋণ দিয়েছে, তার অনেকগুলোর ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হয়নি। এ কারণে ব্যাংকটির ৫ হাজার ৫০০ কোটি টাকার ঋণ এখন নতুন করে খেলাপি হওয়ার যোগ্য।

এসআইবিএলের হিসাবমতে, ব্যাংকটির খেলাপি ঋণের হার ৫ শতাংশ। তবে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে হিসাব করলে ব্যাংকটির খেলাপি ঋণের হার ২৩ শতাংশের বেশি হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।