পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

দরপতনের শীর্ষে বেঙ্গল উইন্ডশ্বর

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ৩:৫৯ অপরাহ্ণ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বেঙ্গল উইন্ডশ্বর লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৭৭ বারে ১৭ লাখ ১২ হাজার ২৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৮৪ বারে ১ লাখ ৪১ হাজার ২৮৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬১০ বারে ১ লাখ ১৭ হাজার ৩০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জুট স্পিনার্সের ১.২৩, ওয়াইম্যাক্সের ১.২১,রতনপুর স্টিলের ১.২১, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১.১৭, হাওয়েল টেক্সটাইলসের ১.০৪, মার্কেন্টাইল ব্যাংকের ০.৭২ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ০.৬৮ শতাংশ দর কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।