পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

দরপতনের শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৪.৭১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৮৯ বারে ৩ লাখ ৭৯ হাজার শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১ লাখ টাকা।

মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩৫ টাকা ৫০ পয়সা বা ৩.৬৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৩৫ টাকা ৫০ পয়সা বা ৩ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, ঢাকা ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, মেট্রো স্পিনিং ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।