পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

দর বাড়ার শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ , ৪:৫৯ অপরাহ্ণ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ১ হাজার ৬২২ বারে ৬ লাখ ১৫ হাজার ৩৮১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৮.৫৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৮.৪৯ পয়সা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার কমপ্লেক্স, ন্যাশনাল ফিড মিল, আজিজ পাইপস, বিডি অটোকার্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।