পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ১০:৫৩ অপরাহ্ণ

৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত। বর্তমানে মেট্রোরেল সেবা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া যাচ্ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বৃহস্পতিবার (৩০ মার্চ) ডিএমটিসিএল কার্যালয়ে একথা বলেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে মেট্রোরেল সেবা শুরুতে সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টার জন্য চালু ছিল। যাত্রীরা কীভাবে গণপরিবহনের নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয় তার ওপর নির্ভর করে সময় বাড়ানো হয়েছিল।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভাল অভিজ্ঞতা পেয়ে ডিএমটিসিএল ৫ এপ্রিল থেকে বেলা সাড়ে ১২টার পরিবর্তে বেলা ২টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন আগামীকাল (৩১ মার্চ) থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। কারণ ডিএমটিসিএল ওই দুটি স্টেশন চালুর পদক্ষেপ গ্রহণ করেছে।

উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হলে যাত্রীরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশন ব্যবহার করে মেট্রোরেল যাতায়াত করতে পারবেন।

ডিএমটিসিএলের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা দুটি দল গঠন করেছি, যারা অপারেশনের জন্য উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশনের অপারেশন টিমের সাথে সমন্বয় করবে।’

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

তিনি শহরের দিয়াবাড়িতে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।

সূত্র : বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।