অন্যান্য
ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি মেলেনি, ওপারেই পেঁয়াজ গুদামজাত করছেন ভারতীয় ব্যবসায়ীরা।
দেশে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়া হবে—এমন আশার খবরে ভারতের ব্যবসায়ীরা দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানির উদ্দেশে অন্তত ১৫-১৬ ট্রাক পেঁয়াজ সীমান্তের ওপারে প্রস্তুত রাখেন।
পরে বাংলাদেশে ঢুকতে না পেরে প্রচণ্ড গরমের হাত থেকে পেঁয়াজ বাঁচাতে ওপারেই করা হচ্ছে মজুদ। এদিকে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে হিলি বন্দরে সোমবার (২২ মে) কেজিতে প্রায় ১৫ টাকা কমে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।
আমদানিকারকরা জানান, আমদানির অনুমতি (আইপি) না থাকায় গত দুই মাস আট দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে পেঁয়াজ আসছে না। এই অবস্থায় বাজারে আমদানি করা পেঁয়াজের শূন্যতায় গত এক মাস ধরে বাড়তে থাকে দেশি পেঁয়াজের দাম, যা গতকাল রোববার ৮০ টাকার কাছাকাছি বিক্রি হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।