দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে সব সূচকের মান। পাশাপাশি লেনদেন কমেছে উভয় শেয়ারবাজারেই।
মঙ্গলবার (৬ জুন) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১৬ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১০ দশমিক ০০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ দশমিক ২৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক কমেছে ৯ দশমিক ৪৭ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৮৮ দশমিক ৭৩ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনও। মঙ্গলবার লেনদেন হয়েছে ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার; যা ছিল চলতি বছরের সর্বোচ্চ। লেনদেন কমেছে ১৬৯ কোটি ৮০ লাখ টাকা।
এছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৫ টি কোম্পানির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। মঙ্গলবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৭ দশমিক ৪৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৬৫ দশমিক ৭২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৬৯ দশমিক ৪৬ পয়েন্টে ও ১ হাজার ৩১৩ দশমিক ২৫ পয়েন্টে।
আর সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭৫ দশমিক ৩৫ পয়েন্টে। সিএসআই সূচক কমেছে ৯ দশমিক ৯৪ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ১৭২ দশমিক ৬২ পয়েন্টে।
সিএসইতে মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।
সিএসইতে ২৩১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১০৮টির ও অপরিবর্তিত রয়েছে ৯২টির কোম্পানির শেয়ারদর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।