পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

এডিএন টেলিকম ১২ কোটি টাকা বিনিয়োগ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ৮:৩১ অপরাহ্ণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড অনলাইন টিকেট প্ল্যাটফরম সহজ লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সহজের ১০ শতাংশ শেয়ার কিনবে কোম্পানিটি। এজন্য প্রয়োজন ১২ কোটি টাকা।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সহজের শেয়ারে বিনিয়োগের এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সহজ লিমিটেড হচ্ছে দেশে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। এই প্ল্যাটফর্মে দেশের দূরপাল্লার সব বাসরুটের টিকেট কেনার সুযোগ আছে। এছাড়া কোম্পানিটি বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

 

ঢাকা টেলিগ্রাফ/এমএসআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।