পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক বাড়ছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩০ আগস্ট রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ছিল ৩৫.১০ টাকা। আর ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৪৫.২০ টাকায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।