অন্যান্য
সাকিবের তিনটি আসনের মনোনয়ন সংগ্রহ নিয়ে মত প্রকাশ করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। তাঁর মতে, ক্রিকেট ছেড়ে এখনই পলিটিক্সে আসা উচিত হবে না সাকিব আল হাসানের।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে মিশা সওদাগর বলেন, সাকিব জানে কোন বল কখন কীভাবে আউট করবে, কোন বল সিক্স মারতে হয়। তিনি তো পলিটিক্সের ‘পি’ও জানে না। তিনি হঠাৎ পলিটিক্স করবে কেন? সময় আছে তো অনেক। পরে করবে। আগে অ্যাকাডেমিক বিষয় শেষ করুক। ওকে সবাই ভালোবাসে। সাকিব ১৮ কোটি মানুষের প্রতিনিধি, বিশ্ব ক্রিকেটের প্রতিনিধি। তিনি ক্রিকেটের সবচেয়ে বড় সাইনবোর্ড।
মিশা বলেন, আমাদের আবেগের জায়গা হচ্ছে ক্রিকেট। আর ক্রিকেটের বড় নায়ক হচ্ছে সাকিব আল হাসান। অনেক বাবা-মা তাঁর সন্তানকে ক্রিকেটার সাকিব বানাতে চায়। পলিটিক্যাল সাকিব বানাতে চায় না।
তাই রাজনীতি বাদ দিয়ে সাকিবের ক্রিকেট নিয়েই থাকা উচিত বলে মনে করেন অভিনেতা মিশা সওদাগর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।