সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন চিত্রনায়ক রুবেল

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ৮:৩৫ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান এই অভিনেতা।

জানা গেছে, বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রুবেল। মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন, ছাত্রজীবন থেকেই আমি জয় বাংলা স্লোগান দিয়ে আসছি।

এই অভিনেতা আরও বলেন, অভিনয় জগতের অন্য সবার মতো নতুন করে আমি রাজনীতিতে আসিনি। আমার মূল শেকড়ই হচ্ছে আওয়ামী লীগের।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, শাকিল খান ও অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের মতো তারকারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।