অন্যান্য
খেলাপি ঋণ থাকলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। যে কারণে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকেই ঋণ পরিশোধ করেছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত সেপ্টেম্বর-২০২৩ প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেউ কেউ প্রভাব খাটিয়ে নানা সুযোগ-সুবিধা নিয়ে ঋণ নিয়মিত করছেন। ফলে চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে দেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমেছে ৬৪২ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের হার কমে ৯ দশমিক ৯৩ শতাংশ হয়েছে। এ সময়ে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ১৯৫ কোটি টাকা।
তিন মাস আগে ৩০ জুনে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৫ লাখ ৪২ হাজার ৬৫৫ কোটি টাকা। খেলাপির হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের টাকার পাশাপাশি হারও কমেছে।
নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিলিকরণ বাড়ার কারণে খেলাপি ঋণের পরিমাণ কমছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাধারণত ব্যবসায়ীদের বড় একটা অংশ নির্বাচনে অংশগ্রহণ করেন। খেলাপি থাকলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই নির্বাচনকে সামনে রেখে পুনঃতফসিলিকরণ বেড়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।