পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

পুঁজিবাজারে উত্থান: ফ্লোর প্রাইসে ফিরেছে ৩ কোম্পানি

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩ , ৬:৩৯ অপরাহ্ণ

সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পুঁজিবাজারে উত্থান হয়েছে। কিন্তু উত্থানের দিনেও তিন কোম্পানির শেয়ার ফের ফ্লোর প্রাইসে ফিরেছে। কোম্পানি তিনটি হলো-হামিদ ফেব্রিক্স, শাহজালাল ইসলামী ব্যাংক ও রেনউইক যজেনশ্বর লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটির মধ্যে হামিদ ফেব্রিক্সের শেয়ার ক্লোজিং হয়েছে ১৭ টাকা ৫০ পয়সা। যা কোম্পানিটির ফ্লোর প্রাইস।

শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার ক্লোজিং হয়েছে ১৮ টাকা ৩০ পয়সা। যা কোম্পানিটির ফ্লোর প্রাইস।

আর রেনউইক যজেনশ্বরের শেয়ার ক্লোজিং হয়েছে ৭৫০ টাকা ১০ পয়সা। যা কোম্পানিটির ফ্লোর প্রাইস।

উল্লেথ্য,ধারাবাহিক পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বছরের ২৮ আগস্ট পঁজিবাজারে ফ্লোর প্রাইস আরোপ করেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।