পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসের ৪৪তম এজিএম অনুষ্ঠিত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২ , ৬:৪৭ অপরাহ্ণ

রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেডের ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এফসিএমএ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে সভায় সভাপতিত্ব করেন। এজিএমে কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এফসিএমএ স্বাগত বক্তব্য দেন। এ সময় চেয়ারম্যান তানিয়া সুলতানাসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ২০২১-২২ অর্থবছরের সাধারণ সভার কার্যবিবরণী, আর্থিক ও বার্ষিক প্রতিবেদন এবং ২০২২-২৩ অর্থবছরের কর্মপরিকল্পনা ও বাজেট উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান তানিয়া সুলতানা সব উদ্যোক্তা, পরিচালক, শেয়ারহোল্ডার ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসই, সিএসই, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাকেও ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।