সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

পুঁজিবাজারে ২৫ কোটি টাকা ফান্ড আনছে ইমারজিং গ্লোবাল অ্যাসেট

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ , ১১:০০ পূর্বাহ্ণ

পুঁজিবাজারে ফান্ড আনছে ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের লিমিটেড। ফান্ডটির প্রাথমিক আকার হবে ২৫ কোটি টাকা। তবে পরবর্তীতে এটি আরও বাড়ানো হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আইসিবি ক্যাপিটালের সাথে প্রস্তাবিত ফান্ডটি কাস্টোডিয়ান চুক্তি হয়েছে।

প্রস্তাবিত ফান্ডটির স্পন্সর-ডিআইটি আইডিয়াল ট্রাষ্ট কোওপারেটিভ লিমিটেড, ট্রাষ্টি হিসেবে কাজ করবে বিজিআইসি এবল কাস্টোডিয়ান হিসেবে থাকবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইসিবি ক্যাপিট্যাল মনেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন এবং ফান্ড ম্যানেজার ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।

আগামীতে পুঁজিবাজার নতুন গতি পাবে উল্লেখ করে অনুষ্ঠানে আইসিবির নব নিযুক্ত চেয়ারম্যান ড. সুর্বন বড়ুয়া মিচ্যুয়াল ফান্ডের গুরুত্ব তুলে ধরেন এবং তিনি উল্লেখ করেন কোওপারেটিভ সোসাইটি গুলো যদি এই ফান্ডের সাথে সম্পৃক্ত করা যায় তাহলে পুঁজিবাজারে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, ইজিএএমলের এডভাইজার পংকজ কুমার মুৎসুদ্দী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।