পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক রিচার্ড ডি’ রোজারিও

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩ , ২:১১ অপরাহ্ণ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক হয়েছেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএ’র প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও।

ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচন পরিচালনার জন্য ৪ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়৷ নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি দেওয়ান আজিজুর রহমান এবং মোহাম্মদ এ হাফিজ৷

নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ৭ নভেম্বর ২০২৩ তারিখে নির্বাচনী তফসীল ঘোষণা করেন৷ নির্বাচনী তফসীল অনুসারে ২৬ নভেম্বর ২০২৩ তারিখ ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।

উক্ত সময়ের মধ্যে একজন প্রার্থী গ্লোবাল সিকিউরিটিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএ’র প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও মনোনয়ন পত্র দাখিল করেন৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।