সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩ , ৪:০৯ অপরাহ্ণ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার কোম্পানিটির ৩৩ কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এডভেন্ট ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ ১৭ হাজার টাকার।

২৩ কোটি ৮৮ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু- ওয়াং ফুড লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বিডি থাই এ্যালুমিনিয়াম, মুন্নু সিরামিক, এসকে ট্রিমস, ফু-ওয়াং সিরামিক, আফতাব অটোমোবাইলস এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।