পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

সিলেট ওসমানী বিমানবন্দরে স্বর্ণসহ আটক ৪

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩ , ৩:৪৮ অপরাহ্ণ

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে এবং উড়োজাহাজের টয়লেট থেকে ৩৪ কেজির বেশি (২৮০টি বার) স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে ২৮০টি স্বর্ণের বার ও ছয়টি স্বর্ণের বল জব্দ করা হয়। এসব স্বর্ণের ওজন ৩৪ কেজি ৩৫১ গ্রাম। এসময় শিশু নারীসহ নয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে চারজনকে আটক দেখানো হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।