পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩ , ৩:৩৬ অপরাহ্ণ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  বেড়েছে সব কটি সূচকের মান। পাশাপাশি উভয় শেয়ারবাজারেই
সোমবার (১১ ডিসেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ডিএসইতে সোমবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৪ দশমিক ৩৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১১৬ দশমিক ৮৫ পয়েন্ট ও ১ হাজার ৩৬৪ দশমিক ৩৬ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৫৩ কোটি ৮৫ লাখ টাকা। এ ছাড়া সোমবার ডিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২২টি কোম্পানির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। এছাড়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, ইয়াকিন পলিমার, প্যাসিফিক ডেনিমস্‌, ফু-ওয়াং সিরামিক, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ফু-ওয়াং ফুডস ও অ্যাডভেন্ট ফার্মা ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। সোমবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৪ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ২২ দশমিক ৭২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১৩ দশমিক ৩১ পয়েন্টে ও ১ হাজার ৩০৪ দশমিক ৩২ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৬ দশমিক ৯৯ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৭৮ দশমিক ৬২ পয়েন্টে। সূচক বেড়েছে ২ দশমিক ৭১ পয়েন্ট।

সিএসইতে সোমবার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ২৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৫ কোটি ৩৫ লাখ টাকা। সিএসইতে ২১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ২৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৩৩টি কোম্পানির শেয়ারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।