সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

বিএনপির দুই নেতাকে জনসম্মুখে হাজিরের দাবি রিজভীর

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ , ৯:০১ অপরাহ্ণ

বিএনপির দুই নেতা নিখোঁজ রয়েছে দাবি করে তাদের জনসম্মুখে হাজির করার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৭ ডিসেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিবৃতিতে এই দাবি করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, গত ১৪ ডিসেম্বর বগুড়া জেলাধীন কাহালু উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মো. আনোয়ার হোসেন হৃদয় (মেম্বার) এবং একই উপজেলাধীন বীরকাদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে। কিন্তু এখনও পর্যন্ত তাদের সন্ধান না দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।

বিবৃতিতে রিজভী বলেন, আনোয়ার ও দেলোয়ারকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এবং তাদের খোঁজ না দেয়ার ঘটনা আতঙ্কজনক। তাদেরকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্হীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত।

তিনি বলেন আওয়ামী শাসকগোষ্ঠী বিরোধী দল ও মতকে দমন এবং চলমান আন্দোলনে জনগণ ও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতে এখন আরও তীব্র মাত্রায় হিংস্র রুপ ধারণ করেছে।

রিজভী বলেন, অবিলম্বে মো, আনোয়ার হোসেন এবং মো. দেলোয়ার হোসেনকে জনসমক্ষে হাজির করার জোর আহবান জানাচ্ছি। নইলে তাদেরকে নিয়ে অনাকাঙ্খিত কিছু ঘটলে আওয়ামী সরকারকেই এর দায় নিতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।