অন্যান্য
সোনার দাম কিছুটা কমার পর দেশের বাজারে আবার বেড়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ ডিসেম্বর) এ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত ৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। তার আগে ৩০, ২৭, ১৯ ও ৬ নভেম্বর এবং ২৭ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। অর্থাৎ টানা পাঁচ দফা দাম বাড়ানোর পর চলতি মাসের শুরুর দিকে কিছুটা কমানো হয়। টানা পাঁচ দফা বাড়ার মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠে সোনার দাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।