পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

মাজেদা খাতুন বিএমবিএ-এর নতুন প্রেসিডেন্ট

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩ , ১:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৫ মেয়াদের নতুন প্রেসিডেন্ট আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক মিসেস মাজেদা খাতুন।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ২০২৪-২০২৫ মেয়াদের নির্বাচন আজ ২৩ ডিসেম্বর ২০২৩ সকাল ১১ টায় বিএমবিএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ হাফিজের নেতৃত্বে ৩ বিশিষ্ট্য সদস্য।

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক মিসেস মাজেদা খাতুন কে প্রেসিডেন্ট করে প্রধান নির্বাচন কমিশনার ২০২৪-২০২৫ সালের জন্য নিম্নলিখিত সদস্যদেরকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নাম ঘোষণা করেন।

প্রথম ভাইস প্রেসিডেন্ট- বিএমএসএল ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. রিয়াদ মতিন এবং দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট- এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. ওবায়দুর রহমান, এফসিএস, এফসিজিএ।

সেক্রেটারী জেনারেল- সন্ধ্যানী লাইফ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম, এফসিএমএ।

ট্রেজারার- ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুর রহিম এফসিএ।

বাকি সদস্য হলেন- ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেডের সিইও মাহবুব এইচ মজুমদার এফসিএমএ, নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মাহফুজ উর রহমান, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আসাদ মোর্শেদ বিন শের আলী, লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের সিইও ইফতেখার আলম, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুমিত পোদ্দার এবং বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও খালেদ সাইফুল্লাহ।

সদ্য বিদায়ী সভাপতি মো. সায়েদুর রহমান সমিতির নবনির্বাচিত সকল সদস্যদের অভিনন্দন ও স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন এবং ২০২৪-২০২৫ মেয়াদের নবনির্বাচিত সভাপতি মিসেস মাজেদা খাতুনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এম এস ইসলাম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।