অন্যান্য
দেশের অন্যতম শীর্ষ ওষুধ কোম্পানি বায়োফার্মা এবং বায়োগ্রুপের নবনির্বাচিত ম্যানেজিং ডিরেক্টর ডা. লকিয়ত উল্যা।
সোমবার (১ জানুয়ারি) বায়োফার্মা এবং বায়োগ্রুপের পরিচালনা পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বায়োফার্মার চেয়ারম্যান ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজিম, সদ্য বিদায়ী ম্যানেজিং ডিরেক্টর ডা. মোহা. মিজানুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডা. আলী আশরাফ খান এবং মো সাইফুল আমীন, এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ তৌহিদ আল বেরুনি, সদ্য নিয়োগ প্রাপ্ত বিপিএল হাউজিং এর ডিরেক্টর ও প্রজেক্ট অপারেশন মো. জহিরুল হক এবং বরেণ্য চিকিৎসক ডা. আলী আশরাফ উপস্থিতিতে তাকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ঘোষণা করা হয়।
এ সময় কোম্পানির সিএমও, সিএসও, জিএম- পি এম ডি, হেড অফ এইচ আর, কোম্পানি সেক্রেটারি, হেড অফ ফাইন্যান্স, হেড অফ ট্রেনিং, হেড অফ ডিস্ট্রিবিউশন, হেড অফ আইটিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডা. লকিয়ত উল্যা বায়োগ্রুপের একজন প্রতিষ্ঠাতা পরিচালক এবং স্পন্সর শেয়ার হোল্ডার।
এর আগে তিনি প্রতিষ্ঠানটির ডেপুডি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশ ও বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ডা. লকিয়ত উল্যা বিভিন্ন সময়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশ ও বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

বর্তমানে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে এশিয়ান-আফ্রিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এলামনাই অ্যাসোসিয়েশন, ডিরেক্টর পদে বাংলাদেশ-মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কমনওয়লেথ অব ইনডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফাউন্ডার ডিরেক্টর পদে ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, লাইফ মেম্বার সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে দায়িত্ব পালন করছেন।
ডা. লকিয়ত উল্যা ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ পার্লামেন্ট থেকে গ্লোবাল পিলানথ্রপি অ্যাওয়ার্ড লাভ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।