সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ব্যবসায়ীদের মুনাফার লোভের কারণে চালের দাম বেড়েছে- খাদ্যমন্ত্রী

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪ , ৮:২৫ অপরাহ্ণ

করপোরেট ব্যবসায়ীদের অতি মুনাফার লোভের কারণে চালের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভা কক্ষে কুষ্টিয়া জেলা চালকল মালিক খুচরা বিক্রেতা ও আড়তদারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, ‘চালের বাজার অস্থিতিশীল করতে কয়েক পর্যায়ে বাড়ানো হয়েছিল দাম। করপোরেট ব্যাবসায়ীরা অতি মুনাফার লোভে ধান কিনে মজুত করে চাল বানিয়ে বেশি দামে বাজারে ছাড়ছে। সেই সঙ্গে নতুন সরকারের মন্ত্রীর দায়িক্ত কে পাচ্ছেন, তিনি এসে কী করবেন— এসব ভেবেও একশ্রেণির ব্যবসায়ী চালের দাম বাড়িয়ে দিয়েছিল। মোটকথা করপোরেট ব্যবসায়ীদের লোভ আর সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে বাড়ানো হয়েছিল চালের দাম।’

কুষ্টিয়ায় চালের মোকাম আকস্মিক পরিদর্শন খাদ্যমন্ত্রীর, দুই গুদাম সিলগালা কুষ্টিয়ায় চালের মোকাম আকস্মিক পরিদর্শন খাদ্যমন্ত্রীর, দুই গুদাম সিলগালা
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এবারের নির্বাচনে আমাদের ইসতেহারে বলা আছে— আমরা দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে আনব। সেই লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। দ্রব্যমূল্যের ব্যাপারে প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্স।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।