সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

জ‌মি-বা‌ড়ি কিনতে পারবে না খেলা‌পিরা- বাংলাদেশ ব্যাংক

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ৪:৩১ অপরাহ্ণ

ঋণ খেলা‌পিদের ‌বিভি‌ন্ন সুযোগ-সু‌বিধা থে‌কে ব‌ঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই অনুসারে, এখন থেকে খেলা‌পিরা নতুন করে জ‌মি, বা‌ড়ি-গা‌ড়ি কিন‌তে পারবেন না। এমনকি তারা পারবে না নতুন ব্যবসা খুল‌তেও।

আজ রোববার (৪ ফেব্রুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের এসব তথ্য জানিয়েছেন।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আজ এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের সভায় খেলা‌পি ঋণ কমা‌তে ১১ দফা রোডম্যাপ ঘোষণা ক‌রে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। সভাটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

সভায় উপ‌স্থি‌ত ছি‌লেন নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।