অন্যান্য
নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে পলাশ উপজেলা পরিষদ চত্বরে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেল পরিষদের সফল চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।