সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মে ১৯, ২০২৫ , ৯:০৯ পূর্বাহ্ণ

দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হযেছেন আরও ৩ জন। তাদের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: মাইক্রোবাস চালক আরিফ হোসেন মানিক ও যাত্রী মো. দেলোয়ার হোসেন। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সকালে বাবলু ফার্মের সামনে ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস এবং বিপরীতমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন এবং আহত হন ৫ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আরও দুজন মারা যান।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর দুর্ঘটনা ও হতাহতের বিষয়ে নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।