সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতি-এড.আব্দুল বাছেদ ও সাধারণ সম্পাদক পদে এড. শহিদুল্লাহ নির্বাচিত

মো. রাসেল আহমেদ, নরসিংদী সদর

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২০ , ৬:২৬ অপরাহ্ণ

উৎসব মুখর পরিবেশে নরসিংদী জেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।

২৬ নভেম্বর সকাল ১০ টা থেকে থেকে বিকাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন হয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে এড. আবদুল বাছেদ ও এড. মোহাম্মদ শহিদুল্লাহ মিঞা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে এড. আবদুল বাছেদ ভূঁঞা ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. মোঃ মিজানুর রহমান নাজির (আরমান) পেয়েছে ১২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক পদে এড. মোহাম্মদ শহিদুল্লাহ মিঞা ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সম্পাদক এড. খন্দকার আতাউর রহমান পেয়েছে ১৭৭ ভোট, সাধারণ সম্পাদক পদে এড. মনসুরুল ইসলাম ভূঁঞা পেয়েছে ৯৭ ভোট।

সহ সম্পাদক পদে এড. রাজিয়া সুলতানা জুপি ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এড. মোহাম্মদ মাইন উদ্দিন অপু পেয়েছেন ২২৮ ভোট। কোষাধ্যক্ষ পদে এড. মোহাম্মদ শিহাব উদ্দিন ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তাঁর প্রতিদ্বন্দ্বী এড. মোঃ ফারুক মিয়া ১৩৯ ভোট এবং এড. বিলকিস আক্তার ৮৬ ভোট পেয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে এড. মোঃ আলমগীর হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে এড. শেখ মোঃ নূরুল উল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. মমতাজ বেগম এবং কার্যকরী কমিটির সদস্য পদে এড. এ কে এম মনিরুল ইসলাম, এড. ফয়সাল আহমেদ, এড. মামুন উর রশিদ ও এড. আবদুল্লাহ আল মাসুদ।

নরসিংদী আইনজীবী সমিতির -২০২১ সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক পিপি এড. এম এ হান্নান ভূঁঞা, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এড. শাহজাহান ও এড.মোঃ হাবিবুল্লাহ শিকদার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।