সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

ইউনাইটেড ফাইন্যান্সের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩ , ৬:৩৩ অপরাহ্ণ

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড সাধারণ বিনিয়োগকারীদের জন্য জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ১৭ টাকা ০৬ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৫ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।