পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের ৭জনের মৃত্যুদণ্ডের রায়

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩ , ১২:১৪ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের সাতজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি মো: শাহীনুর ইসলামসহ তিন বিচারপতির ট্রাইব্যুনাল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এ মামলায় সাত আসামির মধ্যে খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২), মো: মকবুল মোল্লা (৭৯) কারাবন্দি। পলাতক রয়েছেন খান আশরাফ আলী (৬৫), রুস্তম আলী মোল্লা (৭০), শেখ ইদ্রিস আলী (৬১) ও শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪)।

গত ৯ নভেম্বর নয় আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু পলাতক দুই আসামির মৃত্যুর খবর আসায় তা পেছানো হয়েছিল। দু’জন হলেন সুলতান আলী খান ও মনিরুজ্জামান হাওলাদার। সেটি নিশ্চিত হওয়ার পর রায়ের জন্য ৩০ নভেম্বর দিন ঠিক করা হয়।

আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়া হয়। পরে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।