সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪ , ৯:০১ পূর্বাহ্ণ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় বিমান হামলা চালালে সেখানে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হন নিজাম।

নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে।

খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানান, জীবিকার তাগিদে ১২ বছর আগে মোহাম্মদ নিজাম লেবাননে যান। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হন বলে তার বড় ভাই আমাকে নিশ্চিত করেছেন। তার মরদেহ সেখানে হিমঘরে রাখা আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।